সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: ৯ জনকে কারাদণ্ড ও ৫০ লিটার মদ ধ্বংস

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

​মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
সোমবার (২২ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে ১ বছর মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ। অভিযানে হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল সক্রিয়ভাবে সহযোগিতা করে।
​কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১. মো: সজিব মিয়া (২০), পিতা- মনু মিয়া, সাং- উত্তর বাজার।
২. মো: ইব্রাহিম (২৬), পিতা- সুলতান মিয়া, সাং- উত্তর মনিকুড়া।
৩. মো: জাকির হোসেন (২৩), পিতা- আব্দুল মান্নান, সাং- উত্তর মনিকুড়া।
৪. মো: হৃদয় মিয়া (১৯), পিতা- মোঃ বাদল মিয়া, সাং- সংড়া বাজার।
৫. সারোয়ার হোসেন (২৬), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- মনিকুড়া।
৬. মাসুদ (৩০), পিতা- আব্দুল মতিন, সাং- লক্ষীকুড়া (স্থায়ী ঠিকানা: এনায়েতপুর, সিরাজগঞ্জ)।
৭. মোঃ রাসেল মিয়া (৫১), পিতা- মৃত সামছুল হক, সাং- লক্ষীকুড়া (স্থায়ী ঠিকানা: রসূলপুর, কেরানীগঞ্জ, ঢাকা)।
৮. মোঃ আকিকুল ইসলাম (৩৯), পিতা- মৃত আবুল হোসেন, সাং- পশ্চিম গোবরকুড়া।
৯. মোঃ জাকারিয়া (২৭), পিতা- মোঃ তারা মিয়া, সাং- পশ্চিম গোবরকুড়া।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতরা মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​অভিযান চলাকালে উপজেলার চিলাবিল, জয়িতা এলাকা, গরু বাজার সংলগ্ন এলাকা, শুটকি মহাল সংলগ্ন এলাকা ও মনিকুড়া টানাব্রীজ সংলগ্ন এলাকা থেকে মোট ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়। মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
​স্থানীয় সচেতন মহল হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park