শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

পার্বতীপুরে সমাজ সেবার সপ্তাধিক কর্মশালা

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : মোক্তারুজ্জামান মোক্তার

পার্বতীপুরে আজ ২৪ জুন উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সকাল ১০ টা ১৫ মিনিটে সমাজ সেবার উদ্দ্যোগে সপ্তাধিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, উপজেলা সমাজ সেবার আওতায় বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) এর সপ্তাধিক দিনভর সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। এছাড়াও উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার সমাজ সেবা অফিসার নাজমুল সাকিব। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন, পার্বতীপুর উপজেলা সমাজ সেবা সুযোগ্য অফিসার তাপস রায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নাপিত, কামার, কুমার, তাঁতি, জেলে ও
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর কর্মক্ষম মানুষ। তাদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুলত এ কর্মশালার আয়োজন করেছে উপজেলা সমাজ সেবার কর্মকর্তা ও কর্মচারীগণ। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ প্রশিক্ষণে নাপিত, কামার, কুমার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী ও নকশিকাঁথা প্রস্তুতকারীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণটি অভিজ্ঞ ট্রেইনারদের মাধ্যমে পরিচালিত হবার কথা জানান কর্তৃপক্ষ। তারা আশা করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি করে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। আরও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park