
স্টাফ রিপোর্টার :
পার্বতীপুরে বর্ষীয়ান নেতা আব্দুল ওহাব সরকার আজ ৩ জুলাই বিকেল ৫ টায় সাবেক জিন্না মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। জানা গেছে বীর মুক্তিযোদ্ধা, পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম এ ওহাব সরকার দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গত ২ জুলাই রাত ১০ টা ৫০ মিনিটে ঢাকা সিএমএস হাসপাতালে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহে — রাজেউন) এই বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সাবেক চেয়ারম্যান এম এ ওহাব পার্বতীপুর পৌরবাসীর ২৫ বছরের লাগাতার অভিভাবক ছিলেন। তার হাতে গড়া নানা প্রতিষ্ঠান এখন তার সাক্ষী হয়ে রইল ধরুন, পাবলিক উচ্চ বিদ্যালয়, এতিমখানার, লোকোমোটিভ কারখানা, রেলক্রসিং নির্মানের অবদান, এছাড়াও এই বর্ষীয়ান নেতা পার্বতীপুরবাসীর দু’দিনের কান্ডারী হিসাবে লাগাতার ২৫ টি বছর তার যৌবনের শক্তি সমর্থ দিয়ে পৌরবাসীকে আগলে রেখেছিলেন। রেলের বসতবাড়ি বারংবার উচ্ছেদ অভিযানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। সেকারণে পৌরবাসীর অন্তরে ওহাব সরকার শব্দটি এক বাঁক্কেই পরিচিত। তার কর্মের শেষ পদক্ষেপ হিসাবেও ছিল পুরাতন বাজারের জামে মসজিদ পুনঃনির্মানের কাজের অবদান। এরপর গুরুতর অসুস্থ্য হলে রংপুর সিএমএস হাসপাতাল অবশেষে ঢাকা সি এম এস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বর্ষীয়ান নেতা পৃথিবীর সবকিছু ফেলে চিরনিদ্রায় শায়িত হলেন তার পৈতৃক ভিটা নামাপাড়ায়।