সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তেরখাদায় জমি নিয়ে বিরোধ: মা-ছেলেকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনার তেরখাদা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক নারী ও তার ছেলেকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রিনা বেগম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভুক্তভোগী রিনা বেগম, বয়স ৪৩, পিতা এস এম আব্দুল কুদ্দুস, গ্রাম ইখড়ি, বারাসাত ইউনিয়ন, তেরখাদা। তিনি জানান, বিবাদীদের সাথে তার দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে বিবাদীরা তাকে নির্মাণাধীন বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টাসহ নিয়মিত ভয়ভীতি দেখিয়ে আসছে।

বৃহস্পতিবার ২ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯: টার দিকে তেরখাদা থানাধীন দক্ষিণ পাড়া নতুন বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে খাল কান্দায় রিনা বেগমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন:
১. আব্দুল্লাহ আল মাসুম, ৫২, পিতা মৃত মোকাদ্দেস মোল্লা, সাং পূর্ব কাটেংগা
২. নুহু মোল্লা, ৪০, পিতা ইসরাইল মোল্লা, সাং পূর্ব কাটেংগা
৩. জিয়াম মোল্লা, ৪৩, পিতা মৃত আজাহার মোল্লা, সাং ইখড়ি
৪. বাচ্চু শিকদার, ৫৫, পিতা মৃত মহন শিকদার, সাং ইখড়ি

রিনা বেগমের অভিযোগ, ঘটনার সময় অভিযুক্তরা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তার ছেলে আবুজার চৌধুরী (রাব্বি) বয়স ২৫, প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারে। এতে রাব্বির শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়।

ছেলের চিৎকারে রিনা বেগম ও প্রতিবেশীরা এগিয়ে এসে রাব্বিকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে রয়েছেন সুদাংশু বিশ্বাস, ৩২, সাং নৌকাডুবি, বুলবুল আহমেদ, ৩০, এবং পিলু শেখ, ৫০, উভয়ের সাং ইখড়ি।

রিনা বেগম আরও জানান, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা সাক্ষীদের সামনে হুমকি দিয়ে বলে, সুযোগ পেলে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন জখম করবে।

ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে রিনা বেগম তেরখাদা থানায় একটি সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। জিডিতে তিনি ও তার পরিবারের সদস্যদের আইনগত নিরাপত্তা চেয়েছেন।

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park