বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পার্বতীপুরে ইউএনও’র বদলি স্থগিত করাতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে আজ ৯ জুলাই সকাল ১২ টায় উপজেলা চত্তরে জনতার দাবি ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ স্থগিত করাতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জানা গেছে, পার্বতীপুর উইউএনও সাদ্দাম হোসেন তিনি উপজেলা পরিষদ এবং পার্বতীপুর পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছেন। এতে উপজেলাবাসী মনের দিক থেকে এমন ভালো কর্মকর্তাকে আগলে রাখতে চায়। এমন ধারাবাহিকতায় তাঁর বদলির হিসেব-নিকেশ কে স্থগিত করাতে আজকে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, ইউএনও সাদ্দাম হোসেন সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে পার্বতীপুরের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও বক্তারা বলেন, জনগণের স্বার্থে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ স্থগিত করার দাবি তুলেন। উপস্থিত মানববন্ধনের বক্তারা পুনরায় স্লোগান দেয়, আমাদের দাবি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট ইউএনও সাদ্দাম হোসেনের বদলি আদেশ পুনঃর্বিবেচনায় স্থগিত করার আহ্বান জানান। বক্তারা এওঁ উল্লেখ করেন , পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন ৫ মার্চ ২০২৫ তারিখে পার্বতীপুর উপজেলায় যোগদান করেন। তিনি নিজ দপ্তরের পাশাপাশি একই সঙ্গে উপজেলা পরিষদ ও পার্বতীপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করে আসছেন। তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬ তম ব্যাচের একজন অফিসার হিসাবে পার্বতীপুর উপজেলায় দায়িত্ব পালনে সাবলীল গুণাবলীর কথাও উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park