সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাত্র ৫ দিনেই দৌলতপুরে অপরাধ দমনে চমক, আলোচনার কেন্দ্রে ওসি খালেদুর রহমান

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

বিশেষ সংবাদদাতা:

কুষ্টিয়ার দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের মাত্র পাঁচ দিনের মধ্যেই অপরাধ দমনে ধারাবাহিক সফলতায় ব্যাপক আলোচনায় এসেছেন মো. খালেদুর রহমান। তার নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার এবং একাধিক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, দৌলতপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পর থেকেই মাদক, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কার্যত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে মাদক ও অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অপরাধচক্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তার সাহসী ও কার্যকর নেতৃত্বের কারণে তাকে ‘দ্যা ম্যাজিক ম্যান’ নামে অভিহিত করছেন।

স্থানীয়দের দাবি, স্বল্প সময়ের মধ্যে দৌলতপুর থানার এমন সফল ও দৃশ্যমান অভিযান অতীতে খুব কমই দেখা গেছে। পুলিশের ধারাবাহিক তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নতুন করে আস্থা তৈরি হয়েছে বলেও মনে করছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা (এমপি) দৌলতপুর থানা পুলিশের চলমান অভিযানের প্রশংসা করে বলেন, দৌলতপুরে মাদক, অস্ত্র, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কোনো স্থান হবে না। তারা যে দলেরই হোক না কেন, আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের প্রয়োজনীয় সব উদ্যোগের পাশে তিনি থাকবেন। তবে একই সঙ্গে তিনি নির্দেশনা দেন, কোনো নিরীহ ও সাধারণ মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, “অপরাধ ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দৌলতপুর গড়তে আমরা কাজ করছি। এ লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”

আইন-শৃঙ্খলা রক্ষায় দৌলতপুর থানা পুলিশের চলমান এই অভিযান ইতোমধ্যে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এ ধারাবাহিকতা বজায় থাকলে দৌলতপুরে অপরাধ প্রবণতা আরও কমে আসবে এবং আইনের শাসন আরও সুসংহত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park