বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার কাঁচাবাজার উচ্ছেদ, সাধারণ মানুষের প্রশংসা ‎

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২০ বার পঠিত

‎ইকবাল হোসেন
‎ত্রিশাল প্রতিনিধিঃ

‎১১ জুলাই শনিবার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন এমপির নির্দেশক্রমে যানজট নিরসনের লক্ষ্যে রাস্তার ওপর বসানো কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। ফল ব্যবসায়ী ও বাজার ইজারাদারদের উদ্যোগে পরিচালিত এ অভিযানের ফলে সড়কের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।
‎
‎শনিবার (১১ জুলাই) পরিচালিত এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল সড়কের যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
‎জানা যায়, ফল ব্যবসায়ী ও বাজার ইজারাদারদের উদ্যোগে এ উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অভিযানের মাধ্যমে রাস্তার ওপর থাকা অস্থায়ী কাঁচাবাজার সরিয়ে নেওয়ায় সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসে।
‎
‎স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারের কারণে প্রতিদিনই সড়কে তীব্র যানজট সৃষ্টি হতো। বাজার উচ্ছেদের ফলে এখন যান চলাচল সহজ হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।
‎
‎সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎বাজার কমিটির সদস্যরা জানান, সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটনের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বলেন, যানজট নিরসন ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজারের ইজারাদার বিল্লাল হোসেন, মফিজুল ইসলাম ও জোবায়ের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park