
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠকর্মী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র হালদারের সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রভাস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আল ইমরান পরিবার কল্যাণ সহকারী জাকিয়া আক্তার মনি, পুরবী পদ্ম সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোসাঃ লাবনী খাতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন সুজন আলোচনা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।