সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কৈচাপুর ইউনিয়নবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: সেবা এখন হাতের নাগালে, ইউনিয়ন পরিষদে স্থানান্তরিত হলো ভূমি অফিস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত


এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :

ভূমিসেবা প্রাপ্তির ভোগান্তি কমাতে এবং দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট কৈচাপুর ইউনিয়ন ভূমি অফিস উপজেলা সদর থেকে স্থানান্তর করে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসা হয়েছে।
​এতদিন ইউনিয়ন ভূমি অফিসটি উপজেলা সদরে অবস্থিত থাকায় স্থানীয় সেবাগ্রহীতাদের ভূমিসংক্রান্ত কাজ করতে যাতায়াতসহ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতো। জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শক্রমে অফিসটি স্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
​এখন থেকে কৈচাপুর ইউনিয়নের সকল নাগরিক ভূমিসংক্রান্ত যেকোনো সেবা তাদের নিজ ইউনিয়ন পরিষদ ভবনের ভূমি অফিস থেকেই গ্রহণ করতে পারবেন।
​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি জানান, ভৌগোলিক দূরত্বের কারণে সেবাগ্রহীতাদের যে হয়রানি ও সময় নষ্ট হতো, অফিস স্থানান্তরের ফলে তা অনেকাংশেই কমে আসবে। আশা করা হচ্ছে, এখন থেকে সেবাগ্রহীতারা আরও দ্রুত, স্বচ্ছ ও স্বল্প সময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।
​কৈচাপুর ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা এখন থেকে যেকোনো ভূমিসেবার জন্য সরাসরি ইউনিয়ন পরিষদ ভবনে যোগাযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park