বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

দিনাজপুরে ১৩ উপজেলার প্রকল্প চেক বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে আজ ১৫ জুলাই সকাল ১১ টায় জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে চেক বিতরণ করা হয়েছে। জানা গেছে, দিনাজপুর জেলার উন্নয়ন প্রকল্পের জন্য জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরসহ ৩৪ টি উন্নয়ন প্রকল্পের জন্য ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে প্রত্যেক প্রতিনিধিগণের হাতে অনুদানের চেক প্রদান করা হয়। উক্ত আনুষ্ঠানে উপস্হিত সভাপতির বক্তব্যে মোফাজ্জল হোসেন দুলাল সবার উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে কাজ করছে। একারণে সকলের প্রতি উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার কথা জানায়। একই সঙ্গে, বরাদ্দকৃত অর্থ যেন সঠিক জায়গায় স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে দেখভালের কথাও জানান। এছাড়াও উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park