
এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর খয়রাকুড়ী এলাকার বাসিন্দা শ্যামল চৌহানের বসতঘরে এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত ১৬ জুলাই বিকেলে এই দুর্ঘটনায় তার বসতঘরটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ( ২০ জুলাই ) সোমবার পৌরপ্রশাসক জাকিয়া সুলতানা রোজি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পৌর পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে পৌরপ্রশাসক জানান, শ্যামল চৌহানের পরিবারে দুটি কন্যাসন্তান রয়েছে। এই বিপদের দিনে পৌরসভার পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবার ও তার মেয়েদের প্রয়োজনে সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।