বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করলেন পৌর প্রশাসক

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):

জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন ক্ষতিগ্রস্ত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।
​
সোমবার (২০ জুলাই) দুপুরে পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিদর্শনে যান তিনি।
​স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন রাস্তাটি পূর্ব দিকে উত্তর খয়রাকুড়ির ৭ নং ওয়ার্ড পর্যন্ত চলে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি ও কাদা জমে থাকায় সাধারণ মানুষের চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও নারীসহ স্থানীয় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয় এই পথে যাতায়াত করতে গিয়ে।
​সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভোগান্তি চরমে
​রাস্তাটির বেহাল দশার কারণে সম্প্রতি বড় ধরনের একটি দুর্ঘটনার শিকার হন শ্যামল চৌহান। গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দা শ্যামল চৌহানের বসতঘরে আকস্মিক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও রাস্তাটি অত্যন্ত সরু ও বেহাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। গাড়ি ঢুকতে না পারায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বেড়ে যায়।
​দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির এই বিষয়টি পৌর প্রশাসকের নজরে আসার পর আজ তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার বর্তমান নাজুক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিস্তারিত বিবরণ শোনেন।
​পরিদর্শনকালে পৌর প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার বা চলাচলের উপযোগী করার জন্য আশ্বাস দেন। জনস্বার্থে অতি শীঘ্রই রাস্তাটির বেহাল অবস্থার অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের মারাত্মক ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park