সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ: পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রতি সপ্তাহের “Clean Sunday” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এ কার্যক্রমের উদ্বোধন ও সামগ্রী বিতরণ করা হয়।

​এ উদ্যোগের আওতায় হালুয়াঘাট উপজেলার মোট ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ের ৫১টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।

​শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা,শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা।
​পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।
​এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক/সুপারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park