সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাট পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বাজারে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হালুয়াঘাট পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উদ্বোধনের পর একটি সচেতনতামূলক র‌্যালি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে বাজারে ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলা, প্লাস্টিক ও বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন বাজার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে নিয়মিত কার্যক্রমে পরিণত করা হবে। বাজারের পরিবেশ সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park