সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করে পৌরসভা ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হাতিয়ার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া পৌরসভা এনসিপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী প্রফেসর মহিব্বুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার, তরুণদের দায়িত্ব এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করতে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সভায় আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুপ রেজা, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বাকের বিল্লাহ ও সাহেদ আলম, হাতিয়া পৌরসভা এনসিপির সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক তামরুল ইসলামস,উপজেলা ছাত্রশক্তির আহবায়ক নেয়ামত উল্যাহ নিরবসহ, ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park