সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মির্জা ফখরুলকে অবহিত করন

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর ঠাকুরগাঁওস্থ বাসভবনে তাদের কাজের অবগতি করন সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী সন্তানদের ভাতা, প্রবাসে আহত, অসুস্থ ও আটক কর্মীদের দেশে প্রত্যাবর্তন, চিকিৎসা ও বীমা সহায়তা, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে আনা ও দাফন কার্যক্রমে সহযোগিতা, পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ, জীবনবীমার অর্থ, বকেয়া বেতন এবং অন্যান্য সার্ভিস বেনিফিট আদায়ে সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়।
এছাড়াও বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাস্তবায়নাধীন RAISE (Reintegration of Returning Migrants) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের নিবন্ধন, কাউন্সেলিং, দক্ষতা সনদায়ন (RPL), কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে রেফারেল, ঋণপ্রাপ্তিতে সহায়তা, নগদ প্রণোদনা প্রদান এবং পুনঃএকত্রীকরণমূলক বিভিন্ন সেবার বিষয় তুলে ধরা হয়।ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর- তাদের কাজের সমস্ত কর্মকান্ডের কথা শুনে সন্তুষ্ট পোষন করেন।
এ সময় প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সালের সঙ্গে স্টাফ সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী প্রবাসী কল্যাণ সেন্টারের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park