সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান-এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. তানভীর হোসেন ভূইয়া ও এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত ৮টা ৫০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ বড় মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:

১. মো. নাগর (৫৩), যার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২. মো. বিল্লাল মৃধা (৪০), যার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩. মো. মিজানুর রহমান (৩০), যার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৪. মো. আব্দুর রহমান (২৯), যার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে তারা পেশাদার মাদক কারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park