রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ/ণ্ডি/ত লা/শ। আ/ট/ক-১ গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ সফল অপারেশনের পর সুস্থ আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি কেএম বাবর সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা-VARDS” হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে হাজারো যাত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ খান

হালুয়াঘাটকে পরিচ্ছন্ন ও সবুজ করতে ‘গ্রিন ক্লিন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

পরিচ্ছন্ন ও সবুজ হালুয়াঘাট বিনির্মাণের লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির উদ্যোগে “গ্রিন ক্লিন হালুয়াঘাট (Green Clean Haluaghat)” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
​৩ আগস্ট শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই সভার আয়োজন করা হয়। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​উপজেলা নির্বাহী অফিসার,ফয়সাল আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণেশ চন্দ্র পণ্ডিত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফেরদৌস আলম, উপজেলা বিএনপি আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোয়াজ্জেম হোসেন মাষ্টারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহাম্মেদ বলেন, “ঐতিহাসিক ও ঐতিহ্যেমণ্ডিত সমৃদ্ধ আমাদের হালুয়াঘাটকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন।”

প্রধান অতিথি সদস্য সালমান ওমর রুবেল জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ ছবি বা ভিডিও করে ফেসবুকে পোস্ট করতে ভালোবাসে, অথচ নিজ বাড়ির সামনে ড্রেন বা যাতায়াতের রাস্তা ঠিক আছে কি না তা খেয়াল করে না। অনেক সময় ড্রেনের জায়গা দখল করে বা রাস্তা বন্ধ করে বাড়িঘর নির্মাণ করা হয়, যা জলাবদ্ধতার অন্যতম কারণ।
সমাজ বা এলাকা পরিবর্তনের আগে নিজের মন-মানসিকতা ও নিজেদের পরিবর্তন করা জরুরি। সত্যিকারের একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ হালুয়াঘাট গড়তে হলে হৃদয়ে পরিবর্তন এনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তা আরো বলেন, অনেক সময় মাদকের বিষয়ে ইউএনও বা ওসি সাহেবকে ফোন করে ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে স্বপ্রণোদিত হয়ে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

যত্রতত্র ময়লা ফেলা এবং ড্রেনের মুখ বন্ধ করে বাড়ি বা দেওয়াল নির্মাণের প্রবণতা ত্যাগ করে, নির্ধারিত স্থানে ময়লা ফেলার এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে।

সভায় অন্যান্য বক্তারা হালুয়াঘাটকে পরিচ্ছন্ন, সুন্দর ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন এবং তা বাস্তবায়নে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park