বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, ১৮ লাঠি জব্দ ন‌ওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে হরেকমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল

অতিরিক্ত বালু বোঝাই লরি ও ট্রাক চলাচলের কারণে রাস্তা ধ্বংস ও জনদুর্ভোগের প্রতিবাদে হালুয়াঘাটে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ)

ময়মনসিংহের সীমান্তবর্তী নদ নিতাই। দীর্ঘদিন ইজারা বন্ধ থাকার পর চালু হলেও নিয়ম-নীতি তোয়াক্কা না করে উত্তোলিত বালু ওভারলোড করে ট্রাক অবাধে চলাচলে নষ্ট হচ্ছে হালুয়াঘাটের ৬টি ইউনিয়নের বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগ যেন শেষ নেই ওই এলাকার মানুষদের।

রবিবার ২ আগষ্ট বিকেলে উপজেলার বিলডোরা বাজারে এই দুর্ভোগ লাঘবে অতিরিক্ত বালুবাহী ট্রাক অবাধে চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিভিন্ন বালুমহাল ও বালু উত্তোলন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য ট্রাকে করে অতিরিক্ত বালু বোঝাই করে সরু ও আঞ্চলিক সড়ক দিয়ে বালু পরিবহন করা হয়। ফলে সড়কের ওপর অতিরিক্ত চাপ পড়ছে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও ভারী যানবাহনের চাপে সড়কের ক্ষয়ক্ষতি দ্রুত বাড়ছে।

বক্তারা জানান, ধোবাউড়ায় কংস নদের সেতু ভেঙে যাওয়ায় বিকল্প পথে হালুয়াঘাট সদর, গাজীরভিটা, বিলডোরা, শাকুয়াই, আমতৈল ও স্বদেশী ইউনিয়নের সড়ক দিয়ে এসব পরিবহন চলাচলের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বালু বোঝাই করে ভারী ট্রাক চলাচলের ফলে সড়কের পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।

তাদের দাবি, ওভারলোড বালুবাহী ট্রাকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও আইনগত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সড়কের ধারণক্ষমতা অনুযায়ী যানবাহন চলাচল নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষায় সড়কের ক্ষতি আরও বাড়বে এবং পণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। সড়ক রক্ষার্থে অবিলম্বে ওভারলোড বালুবাহী ট্রাকের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “ইতোমধ্যে ধোবাউড়া ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে যেন ওভারলোড ট্রাক এ পথে না আসে। হালুয়াঘাট পথে আসা ১০ টি ট্রাক ইতোমধ্যে জড়িমানা করা হয়েছে।”

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন এ ব্যাপারে আমি অবগত রয়েছি। আগামীকাল থেকে নিয়মিত অভিযান অব্যহত থাকবে।
জানতে চাইলে ধোবাউড়া নেতাই নদের ইজারাদার হারুন- অর রশিদ একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park