বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মো: আরিফ বিল্লাহ।
নেছারাবাদ, পিরোজপুর

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
৫ আগস্ট (বুধবার) উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে এবং ‎বিআরডিবি কর্মকর্তা শিবলী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রশিদ, বিএনপি নেতা মোঃ মানিক মাস্টার , বিএনপির পৌর সেক্রেটারি মোঃ মাইনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির জনাব আবুল কালাম আজাদ, সাবেক পৌর আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, প্রমুখ।
‎
‎আলোচনা শেষে ৮জন জুলাই যোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন। তবে অনেকেই অনুষ্ঠান থেকে সাদামাটা বলে সম্বোধন করেছেন। কারণ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে উপস্থিতি ছিল একেবারেই কম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটিকে উপলক্ষ করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এছাড় মসজিদে মসজিদে জোহর নামাজ বাদ দোয়ার আয়োজন করা হয়।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park