বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

নিয়ামতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে কর্মরত সাংবাদিকের সাথে নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) দুপুর ২ টায় নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের প্রত্যাশা পূরণে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তথ্য আদান-প্রদান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ ও সাধারণ সম্পাদক আইনুল হক ,সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম, শাহাজান সাজু, নুরুল ইসলাম, রেজাউল ইসলাম সেলিম, আইনুল হক, জনি আহমেদ, আলমগীর কবির, অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিলন হোসেন, শাহ জামাল, শাকিল হোসেন, সনজিত কুমার, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান ইসলাম, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন শেখ, তৌবুর রহমান, রকিবুল হাসান, জাকির হোসেন, আব্দুল মান্নান, মাসুদ রানা মিশু প্রমুখ।
পরিশেষে এমপি নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের কল্যাণট্রাস্টে ২ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park