বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

রাণীশংকৈলে বন্য প্রাণীর হামলায় ১০ আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোঁর ইউনিয়নের দোশিয়া-বুড়িপুকুর গ্রামে রাতের আঁধারে বন্য প্রাণীর হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গত সোমবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, রাতের খাবারের পর কেউ বাড়ির উঠানে, কেউ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি বন্য প্রাণী হঠাৎ করে মানুষের ওপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যে কয়েকজনকে কামড়ে আহত করে প্রাণীটি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায়। হামলার সময় কয়েকটি বাড়িতে ঢুকে গৃহপালিত ছাগলের ওপরও আক্রমণ চালায় বলে অভিযোগ রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), মকবুল, মশিউর ও আরিফসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক মামুন জানান, প্রথমে প্রাণীটিকে শেয়াল মনে হলেও একের পর এক হামলার ঘটনায় এলাকাবাসী বুঝতে পারেন এটি ভিন্ন ধরনের বন্য প্রাণী। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে প্রাণীটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের ক্ষত পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর আক্রমণ হতে পারে। আক্রান্তদের অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহতদের প্রয়োজনীয় ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।

তবে হামলাকারী প্রাণীটি হায়না কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী প্রাণীটিকে শনাক্ত ও দ্রুত আটক করতে বন বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park