বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারক ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: আইনমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মো. মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগই মানুষের শেষ আশ্রয়স্থল। তাই এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে শুনছি। আমিও চাই তিনি দেশে ফিরুন। তবে ফিরে আইনের মুখোমুখি হোন, প্রয়োজনে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই চলুন। আমরা বারবার বলি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
বিচার বিভাগের বিভিন্ন সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে আক্রান্ত, কেউ বলবেন দালাল ও টাউটচক্রের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত, আবার কেউ বলবেন কাঠামোগত দুর্বলতা রয়েছে। কিন্তু আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
তিনি আরও বলেন, “বিচারকের দায়িত্ব আর দশটি চাকরির মতো নয়। বিচারকের আসনে বসে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই সবচেয়ে বড় দায়িত্ব। বিচারকরা যখন দায়িত্ববোধ, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করবেন, তখনই বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।”
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park