বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, ১৮ লাঠি জব্দ ন‌ওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে হরেকমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল

হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে মোহাম্মদ সম্পদ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের ঘটনায় তার বাবা জামসেদ উদ্দিন হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে মোহাম্মদ সম্পদ মাছ বিক্রির উদ্দেশ্যে চেয়ারম্যান ঘাটে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ কিশোর মোহাম্মদ সম্পদ হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজের হাওলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জামসেদ উদ্দিন এবং মায়ের নাম শারমিন বেগম।

জিডিতে নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে, তার উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মাথার চুল ছোট।

এ ঘটনায় গত ২৭ জুন ২০২৬ তারিখে হাতিয়া থানায় জিডি নম্বর ১২৭৪ এবং জিডি ট্র্যাকিং নম্বর 65M217 হিসেবে সাধারণ ডায়েরি করা হয়। জিডির তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মো. আবদুস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ কিশোরের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩৪০৯০১৭৪৫, ০১৩৫০-২৪৮০৯২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park