বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত সহ তিনজন আহত হয়েছে

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্টান্ডের ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনা ঘটে । আজ ৯ আগস্ট রবিবার ভোর ৫ টা ৩০ মিনিটের সময় হামিম পরিবহনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে মোটর চালিত দুটি ভ্যান গাড়ি ও একটি ইজিবাইককে চাপা দেয়। তখন ভ্যান গাড়ি চালক ৪ নং সাউথখালী ইউনিয়নের ২ নং দক্ষিণ বকুলতলা ওয়ার্ডের মৃতঃ মোঃ নুরুল হক হাওলাদারের ছেলে হানিফ ব্যাপারী (৬৫) নিহত হয় । শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আহত হয়েছেন ৩ জন তারা হলেন হানিফ (৪৫) খোন্তাকাটা ইউনিয়নের মহিলা যাত্রী সুরমা বেগম (৩৫) ও তানভির (১৩)। মারাত্মকভাবে আহত হানিফ তার দুই পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় । দুর্ঘটনার খবর শুনে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম দ্রুত ঘটনাস্থলে পুলিশ অফিসারসহ পুলিশ সদস্যদের প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park