সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বদরগঞ্জে ঝুঁকিতেই শিক্ষার্থীদের পথচলা

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

বদরগঞ্জ থেকে মোঃ কাজীমুল ইসলাম রিয়াদ :

আজ ১২ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১২ টা ৩৬ মিনিটে সরেজমিনে প্রত্যক্ষ করা গেছে স্কুলটির সামনে ও পেছনে পুকুর থাকায় শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পথচলার অভিযোগ তুলেছে অভিভাবকগণ। জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা পুকুর ঘেঁষা রাস্তা হওয়ায় কোমলমতি ছাত্র/ছাত্রীরা চলাচল ঝুঁকি মুখে পথচলায় অভিভাবকগণ উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে
স্থানীয়রা জানান, বিদ্যালয়ে প্রতিদিন ছোট ছোট শিশুরা লেখাপড়া করতে আসে। টিফিনের সময় কিংবা ছুটির আগে-পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে বের হলে পুকুরের কাছাকাছি চলে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার কথা উল্লেখ করেন। অভিভাবকগণ অভিযোগ করেন, স্কুলটির পুকুর পাড়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ ও ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা উচিত। এছাড়াও চলাচলের ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন অভিভাবকবৃন্দ। এখানকার স্থানীয় আকরাম হোসেন বলেন শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত না করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। একারণে বেড়িগেট দেয়া দরকার। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো ফরহাদ হোসেন বলেন, পুকুরের কারণে স্কুলের ভবনটি ও ঝুঁকিপূর্ণ অবস্হায় রয়েছে। এছাড়া প্রতিদিন ছাত্র/ছাত্রীরা স্কুলে আসে। যে কারণে বিপদের আশাংকার কথাও জানান এবং পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অবগত করার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সুলতান সালাহ উদ্দিন জানান, স্কুলের নিকট পুকুর হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্হায় রয়েছে। তবে আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান। এ ঘটনায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা বলেন, আপনার মাধ্যমে স্কুলের বিষয়টি অবগত হলাম তবে সংশ্লিষ্ট কর্তপক্ষ কে অবগত করার মাধ্যমে ব্যবস্হা গ্রহণের কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park