সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে অটোবাইক চুরির ঘটনায় জড়িতদের বিচার ও বহিষ্কৃত সম্পাদকের মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

ময়মনসিংহের হালুয়াঘাটে দুটি ব্যাটারি চালিত সবুজ রঙের অটোবাইক চুরির সাথে জড়িতদের বিচার দাবি এবং সমিতির বহিষ্কৃত সাধারণ সম্পাদকের মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘হালুয়াঘাট অটোবাইক শ্রমিক কল্যাণ সংঘ ও ঋণদান সমবায় সমিতি লিঃ’।

​১৫ আগস্ট শনিবার রাতে পৌর শহরের উওরবাজার সমিতি কার্যলয়ে সমিতির সভাপতি মো: নূরুল আমিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির সভাপতি মো: নূরুল আমিনের সমিতির সদস্য উত্তর খয়রাকুড়ি গ্রামের মো: মহসিন ও অকনপাড়া গ্রামের মো: বিপুল মিয়ার দুটি ব্যাটারি চালিত সবুজ রঙের অটোবাইক গত ২০/২৫ দিন আগে হালুয়াঘাট উপজেলা থেকে চুরি হয়ে যায়। পরবর্তীতে গত ১৩ ই ডিসেম্বর বৃহস্পতিবার তামিম নামের এক যুবককে চুরি সন্দেহে আটক করা হয়। এর পর দিন ১৪ আগস্ট শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হালুয়াঘাট অটোভাইক সমিতির সাধারণ সম্পাদক মো: আনিস খান এবং অটো গাড়ী ব্যবসায়ী মঞ্জুরুল ও ফারুকের নাম উঠে আসে। পরবর্তীতে মঞ্জুরুলকে জিজ্ঞাসাবাদে আনিস ও ফারুকের নামসহ তারা অটোগাড়ী চুরির সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশ দরবার ও উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, মঞ্জুরুল চুরি হওয়া অটো গাড়ী ফেরত দিবে এবং আনিস চুরি হওয়া অটোগাড়ীর জরিমানা হিসেবে ১,৪০,০০০/- টাকা ফেরত দিবেন। ওই সময় আনিস জরিমানার কিছু অর্থ ফেরত দিয়ে সময় চেয়ে নেন।
​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার (১৫ আগস্ট) অটোভাইক সমিতির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অজ্ঞাত স্থান হতে সাংবাদিকদের উপস্থিতিতে অটোবাইক চুরির সাথে জড়িত বিষয়টি অস্বীকার করে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন। ‘হালুয়াঘাট অটোভাইক শ্রমিক কল্যাণ সংঘ ও ঋণদান সমবায় সমিতি লিঃ’ এর পক্ষ থেকে এই মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অচিরেই আনিস ও মঞ্জুরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় এবং বিষয়টি গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানান সমিতির সভাপতি মো: নূরুল আমিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park