
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
মাদক কারবারি, মাদক সেবী, আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে বাগেরহাট জেলার শরণখোলা থানা পুলিশ বিশেষ অভিযান ও মহড়া প্রদর্শন করে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে শরণখোলা উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানমের একের পর এক দুঃসাহসিক অভিযানে অপরাধির মনে আতঙ্ক ও জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগের চেয়ে অনেক হ্রাস পেয়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর মতন অপরাধ। শরণখোলা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তার জন্য গভীর রাত সহ বিভিন্ন সময়ে চেকপোস্ট জোরদার করেছেন। জনসাধারণ বলছে বর্তমান সময়ে শরণখোলা থানা পুলিশের অভিযানের কারণে শরণখোলা উপজেলায় অপরাধমূলক কর্মকান্ড কমে এসেছে। জনসাধারন বলেছে শরণখোলা থানার এই অভিযান যেন অব্যাহত থাকে। অভিযানের বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন শরণখোলা উপজেলা কে মাদক মুক্ত, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং সহ অপরাধমূলক কাজ যাতে না হয় সেই বিষয়ে করবে শরণখোলা থানা পুলিশ।