বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।

শনিবার (২২ আগষ্ট) সকালে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ নির্বাচন কমিশনের সদস্যরা নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডেইলি নিউজের ইমামসীন রীমা। সহসভাপতি হয়েছেন সিটিভি নিউজ ২৪-এর ওমর ফারুকী তাপস। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিনকালের শাহাজাদা এমরান এবং যুগ্ম সম্পাদক হয়েছেন এখন টিভির খালেদ সাইফুল্লাহ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর ও আরটিভির আবুল খায়ের। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহমদ লালন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের রেজাউল করিম রাসেল।

দপ্তর সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির তানভীর দীপু এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টিভির মাসুদ আলম। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল, আপ্যায়ন সম্পাদক হয়েছেন সাপ্তাহিক মেঘনাতীর আসিফ মামা, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের সোহাইলুল ইসলাম সোহাগ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের এন কে রিপন (ফটো সাংবাদিক), দৈনিক কুমিল্লার জমিনের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।

নবনির্বাচিত কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park