সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম শাহিনের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত উল্লাপাড়া বিএনপির

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকায় অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতাকর্মীরা তাঁদের কবর জিয়ারত করেন। পরে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান, জেলা বিএনপির সহসভাপতি শরফুদ্দিন মঞ্জু, পুলিশ সংস্কার কমিটির সদস্য ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জোতি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার ও আজিজুর রহমান মানু।
এ ছাড়া উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান মাহবুব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিসাত করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও দোয়া শেষে নেতাকর্মীরা দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park