বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ন‌ওগাঁর নিয়ামতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য ও জননেতা মো: মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব কবেন নিয়ামতপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত )সভাপতি মো: ইসহাক আলী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ,নেতা ও কর্মীদের উদ্দেশ্যে এমপি বলেন ,আমরা সন্ত্রাস করব না, অন্যায় করবো না ,জনগণের উপকারের স্বার্থে কাজ করে যাব, এই উদাত্ত আহবান জানাই সকল নেতাকর্মী ও বিএনপি’র লোকদের। ৪৮তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে নিয়ামতপুরের হেলিপটের সামনে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বৃক্ষরোপনের পর হেলিপট থেকে নিয়ামতপুরের প্রধান প্রধান সড়ক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলী ও আনন্দ মিছিল করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিনী ফরিদা বেগম, সফিউল্লাহ সোনার, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমামুন, পিন্টুসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park