সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বড়াইগ্রামে জুয়েলারি দোকানে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

নাটোরের বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে থানা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে উপজেলার লক্ষীকোল বাজারের বিভিন্ন জুয়েলারি দোকানে সচেতনতামূলক স্টিকার লাগানোর পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সময় জুয়েলারি ব্যবসায়ীদের স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং যেকোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন থেকে দূরে থাকার বিষয়ে তাদের সচেতন করা হয়।
পুলিশের পক্ষ থেকে দোকানগুলোতে লাগানো স্টিকারে লেখা রয়েছে, “স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।”
কর্মসূচিতে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান এবং স্বর্ণ বন্ধকসহ অবৈধ আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার বিষয়ে সতর্ক করেন।
পুলিশ জানায়, জুয়েলারি ব্যবসার আড়ালে যাতে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন পরিচালিত না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park