সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

উল্লাপাড়ায় সিরাজগন্জ জেলা পরিষদের উদ্যোগে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক সাইফুল ইসলাম শাহীন

  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃসুজন আহমেদ
সিরাজগন্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে উল্লাপাড়া থেকে পূর্ণিমাগাঁতী সড়ক পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন। সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রোভার স্কাউট, রোভার গার্লস, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা থেকে মানুষকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে ঝড়, বৃষ্টি ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্যসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটের কমিশনার মোঃ সামছুল হক (এলটি)সহ সংশ্লিষ্টরা।
পরে উল্লাপাড়া-পুর্ণিমাগাঁতী সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিনব্যাপী এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটের সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, শাহজাদপুর সরকারি কলেজ ও বেলকুচি সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যরা সড়কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park