সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁয় পুলিশ সুপারের আয়োজনে নির্বাচনী‌ দায়িত্ব পালন উপলক্ষে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারভাবে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়; বরং বাস্তব পরিস্থিতিতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা তৈরি করা। এজন্য প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park