সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি

‎নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎​উপজেলা জাসাসের আহ্বায়ক আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. মাহমুদুল হাসান মিলন ও সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত।

‎​অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাসাসের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব অ্যাডভোকেট খাইরুল বাসার শামীম। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—​উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ, রাজীব রায়হান, ​মহিলা নেত্রী রাজিয়া সুলতানা,
‎​উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ​সারেংকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জাহিদ,
​অনুষ্ঠানে জাসাস ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, “দেশে অপসংস্কৃতি দূর করে সুস্থ ধারার সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেছিলেন।” এ সময় তিনি জাসাসকে আরও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎​আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park