মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৯০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র টহল দল নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তথ্য পেয়ে মতিহার থানাধীন জাহাজ ঘাট নদীর পাড় সংলগ্ন এলাকায় ওৎ পেতে থাকে। এমতাবস্থায় দুইজন লোক বস্তা মাথায় করে নদীর পাড়ে নৌকাতে ওঠানোর সময় বিজিবি টহল দল তাদেরকে ধরার জন্য ধাঁওয়া করলে তারা মাথার বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মুর্তি (মালিকবিহীন) আটক করতে সক্ষম হয়। আটককৃত কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মুর্তির বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park