বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, ১৮ লাঠি জব্দ ন‌ওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে হরেকমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, ১৮ লাঠি জব্দ

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১৮টি লাঠি জব্দ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন জাপনা ডেন্টালের সামনে কালীগঞ্জ-জীবননগর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি কোটচাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।

মামলার বাদী কোটচাঁদপুর মডেল থানার এসআই মুজাহিদুল হাসান। এজাহার অনুযায়ী, ভোরে বিশেষ অভিযান ও জরুরি টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সড়কে জড়ো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৮টি লাঠি উদ্ধার করা হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর আসামি করা হয়েছে। এজাহারে মোট ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৮টি লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park