মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

বানারীপাড়ার খেজুরবাড়ি আবাসনে নির্মিত হচ্ছে পাকা মসজিদ: বিএনপি নেতাদের উপস্থিতিতে কাজের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ বার পঠিত

জাকির হোসেন,
​বানারীপাড়া (বরিশাল

বরিশালের বানারীপাড়ার খেজুরবাড়ি আবাসন প্রকল্পে নির্মিত হতে যাচ্ছে একটি স্থায়ী পাকা মসজিদ। শনিবার বিকেল ৫টায় স্থানীয়দের উপস্থিতি ও সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে মসজিদটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
​বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বসির কাজীর উদ্যোগে এবং সার্বিক তৎপরতা ও সহযোগীতায় এ উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর নিরলস প্রচেষ্টায় মসজিদ নির্মাণের জন্য ইতোমধ্যে নগদ অর্থ সংগ্রহসহ ২ টন রড মজুত করা হয়েছে।
​মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর ও কাজ শুরুর মুহূর্তে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সহ-সভাপতি মাসুম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন উজ্জ্বল এবং স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিগণ।
​কাজ উদ্বোধনকালে অনুভূতি প্রকাশ করে বসির কাজী বলেন, “আবাসনের এই মসজিদটি আমাদের সলিয়াবাকপুরবাসীর জন্য এক অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। সকলের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় দ্রুতই আমরা একটি সুন্দর পাকা মসজিদ নির্মাণ সম্পন্ন করতে পারব, ইনশাআল্লাহ।”
​আবাসন এলাকার বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park