মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

মালয়েশিয়ায় মাটি ধ’সে প্রাণ গেল গোপালগঞ্জের শরিফুলের

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

লুৎফর সিকদার
গোপালগঞ্জ প্রতিনিধি:

সংসারের অভাব ঘোচানো এবং পরিবারের জীবনে স্বচ্ছলতা ফেরানোর প্রত্যাশায় প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামের যুবক শরিফুল ইসলাম ফকির (২৬)। প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে সেই স্বপ্নের ইতি ঘটেছে মর্মান্তিক এক দুর্ঘটনায়।

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় মাটিধসে চাপা পড়ে গত ১৪ সেপ্টেম্বর প্রাণ হারান শরিফুল। মৃত্যুর আগের রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল তার। তখন দেশে ফেরার পরিকল্পনা ও বিয়ের কথা জানিয়েছিলেন তিনি। কোরবানির ঈদের ছুটিতে বাড়ি ফিরে বিয়ের আয়োজন করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই অপেক্ষার শেষ হলো শোক আর কান্নায়।

শরিফুল ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মা ও স্বজনদের কান্না যেন থামছেই না।

শরিফুলের মৃত্যুর খবর গত ১৬ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসে। এরপর প্রশাসনের উদ্যোগে মালয়েশিয়া থেকে তার মরদেহ দেশে আনার কার্যক্রম শুরু করা হয়।

দীর্ঘ অপেক্ষার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শরিফুলের মরদেহ বহনকারী কফিন।

পরে শনিবার সকালে তার মরদেহ নিজ গ্রাম টুঙ্গিপাড়ার বর্ণিতে পৌঁছালে সেখানে নেমে আসে শোকের আবহ। কফিন দেখেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও এলাকাবাসী।

যে যুবক পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যাশায় হাজার মাইল দূরের দেশে গিয়েছিলেন, তার নিথর দেহই শেষ পর্যন্ত ফিরল স্বজনদের কাছে। শরিফুলকে ঘিরে পরিবারের যে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, মুহূর্তেই তা থমকে গেছে।

পরে শনিবার সকাল ১০টায় ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শরিফুল ইসলাম ফকিরকে বর্ণি পূর্বপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

শরিফুলের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া এই তরুণের এমন করুণ পরিণতি এলাকায় সৃষ্টি করেছে শোকের আবহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park