মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বি’ক্ষো’ভ মিছিল ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

উপজেলা বালিয়াকান্দি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বর্তমান সময়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে। বক্তারা বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূঁইয়া, সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক ও বাচ্চু মন্ডল, যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল,

বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় রাজনৈতিকভাবে সরব পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park