মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

সাহসিকতা, বীরত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) অর্জন করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ সম্মাননা পদক তুলে দেন।
অর্ণব বড়ুয়ার এ গৌরবময় অর্জনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে সাহস ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা, সেবায় অনন্য নজির এবং বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিপিএম-সাহসিকতা পদকে ভূষিত করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অর্ণব বড়ুয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এ সময়ে তিনি ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন। পাশাপাশি ২৯টি ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন করেন।
এ ছাড়া নোয়াখালীর সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকান চুরি মামলার রহস্য উদঘাটনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনতি ও তাঁর মায়ের আলোচিত ক্লুলেস হত্যা মামলায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারেও ভূমিকা রাখেন তিনি।
এ ছাড়া বুড়িচংয়ের কলেজছাত্র তুহিন হত্যা, সদর দক্ষিণের কিশোর গ্যাং-সংশ্লিষ্ট হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসআই অর্ণব।
পুলিশ জানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে কুমিল্লা ডিবি ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেলও জব্দ করা হয়।
সাহসিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অবদানের স্বীকৃতি হিসেবে এসআই অর্ণব বড়ুয়ার এই অর্জন কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের বলে জানিয়েছে জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park