মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

ন‌ওগাঁর নিয়ামতপুরে নারী ও যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উ’দ্ধা’র

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পৃথক ঘটনায় এক নারী ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রামাপাড়া ও সোনাপুরা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার রামাপাড়া গ্রামের নমির দাসের স্ত্রী মালতী দাস (৫৫) এবং সোনাপুরা গ্রামের মো. এমাজউদ্দিনের ছেলে আহাদ আলী (২১)।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার ভোরে মালতী দাস নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় নিচে নামান। এর আগেও পারিবারিক বিষয় নিয়ে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে আহাদ আলীকে সোনাপুরা গ্রামের নিজ বসতঘরের শয়নকক্ষে কাঠের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে নামিয়ে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের ভাষ্য, আহাদ আলী কিছুদিন আগে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে তালাক দিয়েছিলেন। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।নিয়ামতপুর থানায় দেওয়া পৃথক লিখিত আবেদনে পরিবারের সদস্যরা দুই মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে জানিয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন দুই মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়না তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park