মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার মানোন্নয়নে সরকারি আকবর আলী কলেজে প্রতিষ্ঠাতা এম আকবর আলীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ভাঙ্গুড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের যোগদান নিয়ামতপুরে CLIMB শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা নিয়ামতপুরে জমি বি’রো’ধে প্রতি’প’ক্ষের হা’ম’লায় স্বামী-স্ত্রী আ’হ’ত কুমিল্লায় একদিনে ৫৪ অ’ভি’যা’নে ১৩০ গ্রে’প্তা’র ১৮ কেজি গাঁ’জা ও ৪৪৩ পিস ই’য়া’বা উ’দ্ধা’র ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ বিভাগে নিয়োগ, ৪৪,০০০ বেতন স্কেলে নিয়োগ পাবেন ১৯ জন শিক্ষক গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মা’দ’ক সেবনের দা’য়ে দুই যুবকের কা’রা’দ’ণ্ড

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে স্মার্ট নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা’। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা অ্যাপের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করার মাধ্যমে নগরবাসী সহজেই তাদের স্মার্টফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের মহল্লার যেকোনো নাগরিক সমস্যা, যেমন—সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা বা সড়ক সংস্কারসংক্রান্ত অভিযোগ ছবি বা বিবরণসহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। সমস্যা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই কুসিকের সংশ্লিষ্ট বিভাগ সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

অ্যাপের মাধ্যমে দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিতে প্রশাসনের কঠোর বার্তা তুলে ধরে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের যেকোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিক ভোগান্তি বা সমস্যা সমাধানের নির্দেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park