
নিজস্ব প্রতিবেদক:
নাগরিক সেবা সহজীকরণ ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানমকে সম্মাননা স্মারক প্রদান করেছে Victory for Aid Rights & Development Society (VARDS)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের জনসেবামূলক উদ্যোগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের অভিযোগ, সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানমকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন Victory for Aid Rights & Development Society (VARDS)-এর চেয়ারম্যান এম.এস.এ. রেজা, ভাইস চেয়ারম্যান সুমি বেগম, মহাসচিব শহিদুল ইসলাম, অর্থ সচিব মোঃ আশিক মন্ডল, কার্যকরী সদস্য মোঃ সোহাগ হাসান, মোঃ রিয়াজ ও মোঃ রুমি আকরাম এবং সদস্য মোঃ আকাশ মাদবর ও হাফিজ উদ্দিন অনিম।
এ সময় সংস্থার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় আরও সহজ ও কার্যকর জনসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।