শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে নেছারাবাদে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

আরিফ বিল্লাহ।
​নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি:

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ নেছারাবাদে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা সমাজসেবা অফিসার মো. সালাহউদ্দীন শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, তারা আমাদের অভিজ্ঞতার অশেষ ভাণ্ডার ও দিকনির্দেশক। তাদের জীবনমান উন্নয়ন ও সম্মান নিশ্চিত করা সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব। প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
​অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলার প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park