শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

লুৎফর সিকদার,
গোপালগঞ্জ:

জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামে অবস্থিত জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব, সাবেক সাধারন সম্পাদক এবং উলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.মনসুর আলীর কবর জেয়ারত করেছেন। এসময় তিনি অন্যান্যদের সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা আজিজুর রহমান বেনো,মরহুমের জেষ্ঠ্য পূত্র সাংবাদিক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো: মাহমুদ কবির আলী, গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ মুখ।
দোয়া অনুষ্ঠানের পর বিএনপি নেতৃবৃন্দ মরহুমের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদেরকে বিভিন্ন প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান বলেন, মরহুম এম.মনসুর আলী বিগত ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীস্থ বিশেষায়ীত করোনা হাসপাতালে মৃত্যুবরন করেন। এম.মনসুর আলী একজন সত্যিকার জাতীয়তাবাদী শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। তার পরিবারের সদস্যরাও জাতীয়তাবাদী পতাকাতলে শামিল। আমি তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park