শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট, আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ট্রাকস্ট্যান্ডে হাটিকুমরুল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। ঘটনার দুই দিন পার হলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইন।

এ সময় বক্তব্য দেন সলঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান, দৈনিক এ দিন-এর উল্লাপাড়া প্রতিনিধি কায়ুম মাহমুদ এবং হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলাম।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন দৈনিক যুগের কথা-এর স্টাফ রিপোর্টার শাহিন রেজা, দৈনিক মানবকণ্ঠ-এর উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, দেশ টেলিভিশনের উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন, দৈনিক নয়া দিগন্ত-এর রায়গঞ্জ প্রতিনিধি হোসেন রানা, দৈনিক জনকণ্ঠ-এর উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park