
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল নামের অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে মোঃ আমাল উদ্দীন (—) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামবাড়ী পোস্ট অফিসের আওতাধীন ব্রজপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
দণ্ডপ্রাপ্ত মোঃ আমাল উদ্দীন ব্রজপুর গ্রামের মোঃ মোজাম্মেল মন্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্যাপেন্টাডল নামের অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে তাকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে মাদক সেবন ও জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও সামনে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ভবিষ্যতেও এই ধরনের যারা অনৈতিক কাজের সাথে জড়িত থাকবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে এবং এই ধরনের ভ্রাম্যমান কার্যক্রম চলমান থাকবে।