শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হাতিয়ায় ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শাখা।।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হাতিয়ার আম্বিয়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মেধাবী তরুণ, এগিয়ে যাও তোমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা দেওয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিয়া উপজেলা সভাপতি আবদুল ওহাব বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শাখার দায়িত্বশীল আতিকুল ইসলাম রোহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আরাফাত হোসেন সিফাত, উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম এবং পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরু থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে সচেতন করে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা ও ব্যক্তিগত দক্ষতা বিকাশে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park