শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

লুৎফর সিকদার,
গোপালগঞ্জ:

গতকাল রবিবার দুপুর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে উপস্থিতি ছিলেন, সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান মহোদয়ের সভাপতিত্বে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সমস্যা নিরসন সংক্রান্তে ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ কে এম,বাবর গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি), জনাব মোঃ হাবীবুল্লাহ,বিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জ এবং জেলা পরিষদের প্রশাসক
শরীফ রফিকজ্জামান মহোদয়।

সভায় জেলার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও অধিকতর শৃঙ্খলাপূর্ণ, জনবান্ধব ও নিরাপদ করে তোলার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ। পাশাপাশি, পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক সমস্যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় কোনো ধরনের হয়রানি ছাড়াই বৈধ পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ জনগণের যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিকসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন , গোপালগঞ্জ জেলা প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গোপালগঞ্জ পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park